জার্মানীতে নতুন করে করোনায় আক্রান্ত ২০ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রবিবার
ফাইল ছবি
ইউরোপের ধনী দেশ জার্মানীতে গত ২৪ ঘন্টায় আরও ২০ হাজার ২শ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২০ হাজার ৭১৬ জনে।
রবার্ট কোচ ইন্সস্টিটিউট (আরকেআই) এর উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।
জার্মানীতে করোনায় আরো ৩২১ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২১ হাজার ৭৮৭ জন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোয় আংশিক লকডাউন ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়া হয়েছে।
