ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২৩:৪৪:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩ দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে টেলিফোন সুবিধা:তারান হালিম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০১:২৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগামী তিন দিনের মধ্যে টেলিযোগযোগ সুবিধা চালু করা হবে।

 

শনিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

তারানা হালিম বলেন, সহজ যোগাযোগের জন্য রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগামী তিন দিনের মধ্যে টেলিটকের ২-জি নেটওয়ার্ক চালু করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।

 

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে টেলিটকের বুথ খোলা হচ্ছে। সেখানে ১৬/১৭টি কেন্দ্র খোলা হবে। সেখানে রোহিঙ্গা জনসাধারণ এসে ন্যূনতম চার্জে তাদের প্রয়োজনমতো লোকাল কল করতে পারবে।

 

তারানা হালিম বলেন, অবৈধ সিম বিক্রি কঠোর হাতে দমন করা হবে। যারা রোহিঙ্গাদের কাছে অবৈধভাবে সিম বিক্রি করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে।