ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৯:৩৫:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড ১৯) এর টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ শিশুসংস্থা ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোর।

মঙ্গলবার এ আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বজুড়ে কোভিড ১৯ শিশুশিক্ষার ব্যাপক ক্ষতি করেছে। শিক্ষা পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষকদের টিকা দেয়া গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, স্বাস্থ্য কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা জনগণের পাশাপাশি শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত।

হেনরিয়েটা বলেন, এতে শিক্ষকরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবে এবং স্কুল খোলা সম্ভব হবে। পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নিরাপত্তায় শক্তি অনুযায়ী আমদের সবকিছু করতে হবে।

-জেডসি