ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৭:১৫:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ হাজার ১০ জন

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ হাজার ১০ জন

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলো ৯৯ লাখ ৫৬ হাজার ৫৫৭ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থান ভারতের। প্রথম স্থানে থাকা আমেরিকার মোট আক্রান্ত দেড় কোটি পেরিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতি দিন প্রায় ২ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে সেখানে। এভাবে বাড়তে আমেরিকায় মোট আক্রান্ত ১ কোটি ৬৯ লাখ ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখনও পর্যন্ত ৭০ লাখ ৪০ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস এখন পর্যন্ত ভারতে ১ লাখ ৪৪ হাজার ৪৫১ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৩৫৫ জন। মোট মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গেছে ৪৮ হাজার ৪৩৪ জনের। মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটকে এবং তামিলনাড়ুতে তা ১২ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (১০,১৪৭), পশ্চিমবঙ্গ (৯,১৯১), উত্তরপ্রদেশ (৮,১১৮), অন্ধ্রপ্রদেশ (৭,০৬৭)। পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।

আক্রান্ত এবং মৃত্যু বৃদ্ধির মধ্যেও স্বস্তিদায়ক দেশটির সুস্থতার হার। ভারতে এখন পর্যন্ত মোট ৯৪ লাখ ৮৯ হাজার ৭৪০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছে। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে মোট আক্রান্তের ৯৫ শতাংশেরও বেশি সুস্থ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৩ হাজার ২৯১ জন।