ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৭:১৪:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: বিশ্বব্যাপী মৃত্যু ১৬.৬ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

করোনা: বিশ্বব্যাপী মৃত্যু ১৬.৬ লাখ ছাড়াল

করোনা: বিশ্বব্যাপী মৃত্যু ১৬.৬ লাখ ছাড়াল

বিশ্বে প্রতিদিন ঘাতকব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত বাড়ছে। একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছেও মৃতের সংখ্যা। আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬ লাখ ৬০ হাজার ১৩২ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৩০০ জনে।

আজ জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত কোটি ৪৯ লাখ পাঁচ হাজার ১৫৫ জন এবং মারা গেছেন ১৬ লাখ ৬১ হাজার ১১৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ২৩ লাখ ১৭ হাজার ৯৮০ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭১ লাখ ৯৮ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন তিন লাখ ১০ হাজার ৪৫৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬২ লাখ ৯৮ হাজার ৮২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ১০ হাজার ৪৩৪ জন, মারা গেছেন এক লাখ ৮৪ হাজার ৮২৭ জন এবং সুস্থ হয়েছেন ৬৩ লাখ এক হাজার ৫৪৭ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৭৯ হাজার ৪৪৭ জন, মারা গেছেন এক লাখ ৪৪ হাজার ৭৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৯৫ লাখ ২০ হাজার ৮২৭ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৬ হাজার ৪৮৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮৯ হাজার ২৯৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন নয় লাখ ৫৩ হাজার ৭৬২ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৭৩৪ জন, মারা গেছেন চার হাজার ৭৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৪২৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ৯৬ হাজার ৯৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ১৯২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার লাখ ৩১ হাজার ৫৯০ জন।