ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৭:১৩:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভয়াবহ বিস্ফোরণে ১৫ আফগান শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে ভয়াবহ এক বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করছে দেশটির কর্মকর্তারা।

এদিকে, গিলান জেলায় হওয়া ওই বিস্ফোরণের ঘটনা নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। সরকারি কর্মকর্তারা একটি রিকশার পেছনে রাখা বোমা বিস্ফোরিত হয়েই হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে। তবে স্থানীয়রা বলছেন, শিশুরা পরিত্যক্ত একটি গোলা ফেরিওয়ালার কাছে বিক্রি করতে গেলে সেটি বিস্ফোরিত হয়।

তালেবানরাও একে দুর্ঘটনা হিসেবে অ্যাখ্যায়িত করেছে বলে জানিয়েছে বিবিসি। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ বিস্ফোরণের সময় কাছেই একটি বাড়িতে কোরান তেলাওয়াতের অনুষ্ঠান চলছিল।

গজনির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লা জুমাজাদা জানান, এক ব্যক্তি যন্ত্রচালিত একটি রিকশা নিয়ে গ্রামে প্রবেশের পর শিশুরা তাকে ঘিরে ধরেছিল; সেসময়ই বোমাটি বিস্ফোরিত হয়।

পুলিশের মুখপাত্র আহমাদ খান এ ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করে এর জন্য তালেবানদের দায়ী করেছেন।

দেশটিতে প্রায় দুই দশকের যুদ্ধ বন্ধে সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়া তালেবানরা শুক্রবারের বিস্ফোরণে ১২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।

তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, শিশুরা এক ফেরিওয়ালার কাছে অবিস্ফোরিত একটি গোলা নিয়ে আসার পর সেটি বিস্ফোরিত হয়।

-জেডসি