তুরস্কের হাসপাতালে আগুন, ৮ করোনা রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ প্রদেশের বেসরকারি একটি হাসপাতালে অক্সিজেন মেশিনে আগুন লেগে অনন্ত আটজনের মৃত্যু হয়েছে। সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা চলাকালে অক্সিজেন মেশিন থেকে ওই অগ্নিকাণ্ড ঘটে।
হাসপাতলের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয় এবং আহত একজনকে অন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। হতাহতদের বয়স ৬৫ থেকে ৮৫ বছরের মধ্যে। অগ্নিকাণ্ডের পর ১৪ জন করোনা রোগীকে অন্য হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার বেশি করোনা রোগী রয়েছে বলে তুরস্ক মেডিক্যাল এসোসিয়েশনের দাবি।
এদিকে তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন ও মারা গেছে ১৭ হাজার ছয় শ’ ১০ জন।
সূত্র : আল জাজিরা
-জেডসি
