শাকিরার বিশ্ব রেকর্ড
প্রকাশিত : ১১:২১ এএম, ২০ জুলাই ২০১৪ রবিবার | আপডেট: ১১:২১ এএম, ২০ জুলাই ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা: বিশ্বকাপ মাতান পপ তারকা শাকিরা নুতুন রেকর্ড গড়লেন । কলম্বিয়ার জনপ্রিয় এই পপ সংগীতশিল্পী শাকিরার ফেসবুক পাতায় এখন লাইকের সংখ্যা ১০০ মিলিয়নের বেশি। ভক্তের সংখ্যায় তিনি ছাড়িয়ে গেলেন পৃথিবীর সব তারকাকে। এর আগে বিশ্বের কোন তারকা এত লাইক পাননি।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে এটি শাকিরার বিশ্ব রেকর্ড।
একটি গান দিয়ে গত বিশ্বকাপ মাতানোর পর এবারও তিনি বিশ্বকাপে গান গেয়েছেন। তিনি ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে দাঁড়ানো একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেলার আগ মুহূর্তে ওই ছবি তোলা হয়েছিল। ছবিটি মাত্র চার দিনের মধ্যেই ৩৫ লাখ লাইক পায়। এটাই এই তারকার সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি।
এ সফলতার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে শাকিরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি সম্মানিত এবং আনন্দিতবোধ করছি এই মাইলস্টোন অর্জন করার জন্য। কারণ এটা একান্তই বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের সঙ্গে যোগাযোগ ও সংযুক্ত হওয়ার একটা মুক্ত প্রকাশ।’
২০.০৭.২০১৪ 