ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২৩:৩৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিন শান্তিরক্ষীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৪:২৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

আফ্রিকার মালিতে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায়, বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

শেখ হাসিনা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।