ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৭:৪৭:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনা শনাক্ত রোগী ৫ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ২৮০ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৫৩ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭১৩ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৯২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৩৭ হাজার ৫২৭ জন হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ২৯টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৬০টি ল্যাবে ১৩ হাজার ৩১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৭৫ হাজার ৬৮০টি নমুনা।

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৫০ হাজার ৫০৯ টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ২৫ হাজার ১৭১টি।

গত একদিনে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ২ জন, বরিশালে ১ জন, সিলেটে ৩ জন, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শূন‌্য থেকে ১০ বছরের মধ‌্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ‌্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬০ বছরের ওপরে ২২ জন রয়েছেন।


-জেডসি