ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৫:৪৫:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: সারা বিশ্বে মৃত্যু প্রায় ১৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

করোনা: সারা বিশ্বে মৃত্যু প্রায় ১৭ লাখ

করোনা: সারা বিশ্বে মৃত্যু প্রায় ১৭ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী আজ সোমবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯২ হাজার ৫৭৮ জনে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এসব জানা গেছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ৭৮১ জনে।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৭৮ লাখ ৮৪ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৩ লাখ ১৭ হাজার ৬৬৭ জন মৃত্যুবরণ করেছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দুটি করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে। ফাইজারের পর গত সপ্তাহে মর্ডানার ভ্যাকসিনও অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩১ হাজার ছড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৭৭ জনের।  

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭২ লাখ ৩৮ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৬৪ জনের।