ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৫:৪৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার টিকা নিলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

করোনার টিকা নিলেন জো বাইডেন

করোনার টিকা নিলেন জো বাইডেন

ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন।

তার এই টিকা গ্রহণের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। খবর বিবিসি বাংলা অনলাইনের।

জো বাইডেন বলেছেন, আমেরিকানদের জন্য এটি নিরাপদ তা বোঝাতেই তিনি টিকা নিয়েছেন।

এর আগে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি টিকা গ্রহণ করেন।

এদিকে গত সপ্তাহে মডার্নার টিকার অনুমোদন দেয়ার পর রোববার থেকে দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এটি দেয়া শুরু হয়েছে।

এখন পর্যন্ত পাঁচ লাখ আমেরিকান টিকা গ্রহণ করেছেন।