ইইউ’র অনুমোদন পেল ফাইজারের টিকা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
এবার ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকার অনুমোদন দিলো ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। এর ফলে মাসের শেষের দিক থেকেই করোনার টিকা দেয়া শুরু করতে পারবে ইউরোপের দেশগুলো।
ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ বেশ বড় আকারেই ধাক্কা দিয়েছে। জার্মানিসহ বিভিন্ন দেশ আবারো লকডাউনের মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই টিকার অনুমোদনের জন্য অপেক্ষা করছিল দেশগুলো। জার্মানপ্রতিষ্ঠান বায়োনটেকটিকা উৎপাদন করলেও অনুমোদন না পাওয়ায় জার্মানিতেই এতদিন শুরু করা যায়নি টিকাদান।
তবে আগে থেকেই বিভিন্ন দেশ টিকা দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফলে ইইউয়ের প্রায় ৪৫ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেয়ার ক্ষেত্রে আরো এক ধাপ আগানো গেল।
এখন ইউরোপীয় কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেই ইইউয়ের দেশগুলো টিকা দেয়া শুরু করতে পারবে। অনুমোদন পাওয়ার আগে থেকেই ২৭ ডিসেম্বর থেকে টিকা দেয়ার ঘোষণা দিয়ে রেখেছিল জার্মানি।
-জেডসি
