ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৫:৪৫:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা মোকাবিলায় মরক্কোতে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের লাগাম টেনে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে মরক্কো সরকার সোমবার দেশব্যাপী কারফিউ এবং অন্যান্য বিধিনিষেধ ঘোষণা করেছে। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে এবং যেকোনো ধরনের পার্টি ও জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞাসহ নতুন বিভিন্ন পদক্ষেপ বুধবার থেকে আগামী তিন সপ্তাহ ধরে বহাল থাকবে। দেশটির সরকারি বার্তা সংস্থা এমএপি বরাত দিয়ে এই খবর জানিয়েছে এএফপি।

মরক্কোতে বর্তমানে প্রাত্যহিক হিসাবে দুই হাজারেরও বেশি মানুষকে করোনাভাইরাসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এদিকে, দেশটিতে কোভিড-১৯ রোগ শনাক্তে পরীক্ষার হারও কমে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মরক্কোতে এ পর্যন্ত চার লাখ ১৮ হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাসে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

কর্তৃপক্ষ এ বছরের শেষে টিকাদান কর্মসূচি শুরু করার আশা করছে। তাদের লক্ষ্য আগামী তিন মাসের মধ্যে দেশের প্রায় দুই কোটি মানুষকে টিকা দেয়া।

-জেডসি