ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৭:৪৬:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: বিমানের মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের কারণে ওমানে নিষেধাজ্ঞার মুখে এবার মাস্কাট ফ্লাইট বাতিল করেছে বিমান। মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

করোনাকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করত। আজ সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইটের মাস্কাট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

তাহেরা খন্দকার বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদেরকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব সরকারও। এর পরিপ্রেক্ষিতে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইটও বাতিল করতে হয়েছে বিমানকে।

উল্লেখ্য, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে নতুন রূপে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিমান চলাচলে আগের নিষেধাজ্ঞা পুনরায় ফেরত আনছে বিভিন্ন দেশ।

-জেডসি