ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৭:২৪:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস মোকাবেলায় দেশের মধ্যে লকডাউনের পরিবেশ এখনও তৈরি হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নাই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় আমরা ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত বেড রয়েছে, তবে যদি তা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা সংখ্যা আরো বাড়াবো। তবে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা আমাদের নিয়ন্ত্রণে আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ এবং ১৬ বীর ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

-জেডসি