ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৭:৪৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরলে সাত দিনের কোয়ারেন্টিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক---ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক---ফাইল ফটো

যুক্তরাজ্য থেকে কোন বিমানযাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা লাইন করে, যাদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে।

কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখুনি বন্ধ করছে না সরকার।

ব্রিটেনে একটি নতুন ধরণের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। ইতিমধ্যে ৪০টির মত দেশ বিমান চলাচল বন্ধ করেছে দেশটির সঙ্গে।

এক অনুষ্ঠানে আজ বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই পরীক্ষার পর তাদের আশকোনার হজক্যাম্পে বাধ্যতামূলকভাবে সাতদিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত সাতদিনে যুক্তরাজ্য থেকে আসা ১৫৬ জন যাত্রীকে ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।