ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৪:০৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বব্যাপী একদিনে করোনা শনাক্ত ৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

বিশ্বব্যাপী একদিনে করোনা শনাক্ত ৭ লাখ

বিশ্বব্যাপী একদিনে করোনা শনাক্ত ৭ লাখ

সারা বিশ্বে করোনা পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও প্রায় সাত লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরও প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব জানা গেছে।

জেএইচইউ এর তথ্য বলছে, আজ সকাল ৯টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ২৯ হাজার ১৬৬ জনে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ছিল ১৭ লাখ ১৫ হাজার ৮১৫ জন। এছাড়া করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ৭৫২ জনে। বুধবার সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা ছিল ৭ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৭৪৯ জন।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।