ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৩:৫১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আরও ভ্যাকসিন পেতে ফাইজারের সাথে চুক্তি করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামী বসন্ত ও গ্রীষ্মে আরও ১০ মিলিয়ন টিকা পেতে ফাইজারের সাথে চুক্তির দ্বারপ্রান্তে ট্রাম্প প্রশাসন। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সরকারের সহায়তা পাবে ফাইজার।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, আগামী দশ দিনের মধ্যে আরও ১০ লাখের বেশি মানুষের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের জন্য ল্যাটিন আমেরিকার প্রথম দেশ হিসেবে নিবন্ধন করেছে আর্জেন্টিনা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী গিনেজ গোনজালেজ গারসিয়া জানিয়েছেন, প্রথম ধাপে তিন লাখ ডোজ ভ্যাকসিন আনতে একটি ফ্লাইট রাশিয়ায় পৌঁছেছে। মার্চ থেকে ফাইজারের ভ্যাকসিন দেশজুড়ে বণ্টন ও প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

-জেডসি