ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৪:১২:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় মৃত্যু ১৫ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

বিশ্বে করোনায় মৃত্যু ১৫ লাখের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু ১৫ লাখের বেশি

সারা বিশ্বে করোনায় মৃ্ত্যুর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ছাড়িয়ে গেছে। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৪৯৮। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৫ লাখ ১১ হাজার ৭১৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৮০৫।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৯৬। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ লাখ ৭১ হাজার ৭৮০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ২২৭ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৪ লাখ ৮৭ হাজার ৫১৬। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৩০৭ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।