ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৩:৫০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় নতুন শনাক্ত ২২,২৭৩, মৃত্যু ২৫১

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭৩ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১ লাখ ৬৯ হাজার ১১৮ জন। মোট আক্রান্তে বিশ্বের প্রথম যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত ১ কোটি ৮৭ লাখ ছাড়িয়েছে। গত এক মাস ধরে প্রায় ২ লাখ মানুষ সেখানে রোজ আক্রান্ত হচ্ছেন। ভারতের পিছনে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলেও দৈনিক সংক্রমণ যুক্তরাষ্ট্রের তুলনায় নিয়ন্ত্রণে। সেখানে মোট আক্রান্ত ৭৪ লাখ ৪৮ হাজার।

করোনাভাইরাস ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৩৪৩ জনের প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ২৫১ জন। দেশে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে (৪৯,১২৯)। কর্নাটক এবং তামিলনাড়ুতে তা ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে তা ১০ হাজার পার করেছে। মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ (৯,৫৩৬), উত্তরপ্রদেশ (৮,২৭৯), অন্ধ্রপ্রদেশও (৭,০৯১)।

তবে ভারতে মোট আক্রান্তের মধ্যে প্রায় ৯৭ লাখ ৪০ হাজার ১০৮ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ হাজার ২৭৪ জন। এই সুস্থতার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা হয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৬৭ জন। দেশে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৫৩ হাজার ৫২৭ জনের। সংক্রমণের হার ২.৬১ শতাংশ।

১ কোটি আক্রান্তের মধ্যে ১৯ লাখ ১৩ হাজার মহারাষ্ট্রের। দেশটির মোট আক্রান্তের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সেখানে। বাকি সব রাজ্যে মোট আক্রান্ত ১০ লাখের নীচে। কর্নাটকে ৯ লাখ ১৪ হাজার, অন্ধ্রে ৮ লাখ ৮০ হাজার, তামিলনাড়ুতে ৮ লাখ ১২ হাজার, কেরলে ৭ লাখ ৩২ হাজার, দিল্লিতে ৬ লাখ ২১ হাজার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৫ লাখের মতো আক্রান্ত হয়েছেন। বাকি রাজ্যগুলিতে ৩ লাখের গণ্ডিতে রয়েছে আক্রান্তের সংখ্যা। দিল্লির দৈনিক আক্রান্ত গত কয়দিনে হাজারের নীচে নেমেছে। মহারাষ্ট্রেও তা সাড়ে তিন হাজারের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু কেরলে এখনও দৈনিক আক্রান্ত ৫ হাজারের বেশি।

-জেডসি