ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৮:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সরিষাবাড়িতে প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণ পার্ক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

সরিষাবাড়িতে প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণ পার্ক উদ্বোধন

সরিষাবাড়িতে প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণ পার্ক উদ্বোধন

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণে একটি পার্কের উদ্বোধন করা হয়েছে। ‘সানন্দে উড়লে প্রজাপতি, প্রকৃতি পায় সুষম গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো.মুরাদ হাসান এই পার্কের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সমাজের অনেক ভালো কাজের মধ্যে এটি একটি। প্রকৃতি সংরক্ষণে এই পার্ক একটি বিরল দৃষ্টান্ত। এই গ্রামের মানুষরাই ভালো কাজের সূচনা করে।

তিনি আরও বলেন, এই গ্রামে আমার বাবা  বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিউর রহমানের জন্ম। প্রকৃতি প্রেমী না হলে এমন ভালো কাজ আসলে করা যায় না। ভালো কাজে সবাই এগিয়ে আসলে প্রকৃতি যেমন রক্ষা হবে, তেমনি মানুষও পাবে বিনোদন।

জানা গেছে, প্রকৃতি রক্ষায় প্রজাপতির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রকৃতিতে প্রজাপতির ভূমিকা ও এর সংরক্ষণ গুরুত্ব অনুধাবনে সচেতনতা ও পরিবেশের উন্নয়নের লক্ষ্যেই মূলত এই প্রজাপতি পার্কটি কাজ করবে।

এই পার্কটিতে আছে রঙ্গন, মুসেন্ডা, নয়নতারা, গাঁদা, কসমস, মাধূরীলতা, কামিনী, লেবু, লিচু, কদম, এরিকাপাম, আশশেওড়া, লজ্জাবতী কমকাসুন্দাসহ ঝুমকো, লতা ও আঙ্গুর লতার মতো গুল্মা প্রজাতির অর্ধশতাধিক গাছ।

এখানে প্রতি বছর প্রজাপতি মেলার আয়োজন করা হবে। আয়োজকরা জানান, পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।