ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২:১৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জানুয়ারিতে হচ্ছে না কলকাতা বইমেলা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ এএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

জানুয়ারিতে হচ্ছে না কলকাতা বইমেলা

জানুয়ারিতে হচ্ছে না কলকাতা বইমেলা

করোনার কারণে জানুয়ারি মাসে হচ্ছে না আন্তর্জাতিক  কলকাতা বইমেলা।  পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি ও আন্তর্জাতিক মান মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে গিল্ড।

আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু মুজিবুর রহমান  ও বাংলাদেশ মহাযুদ্ধের ৫০ বছর এবারের ফোকাল থিম।  

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, জানুয়ারীতে হচ্ছে না। আন্তর্জাতিক অন্যান্য  বইমেলাও পিছিয়ে দেওয়া হয়েছে। আমরাও কয়েকমাস পিছিয়ে দিলাম। ভ্যাক্সিন এলে  সুস্থ পৃথিবীতে এই বইমেলা হবে।

শুধু বাংলাদেশ নয়,  ব্রিটেন, রাশিয়া, অস্ট্রেলিয়া আমেরিকার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।  আন্তর্জাতিক বিমান বন্ধ থাকায় বইমেলায় অংশ নেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে তারা জানিয়েছেন,  কয়েক মাস পরে করোনার প্রকোপ কমলে বইমেলা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবেন।  তাই কয়েক মাস পরে প্রকোপ কমলে বইমেলা করার বিষয়ে আয়োজকরা ভাবছেন।

উল্লেখ্য,বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল তা ১৭ মার্চের বদলে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।