ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:২০:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আরও ২৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৭ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৪৭৯ জন। শনাক্ত হয়েছে আরও ৯৩২ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১০ হাজার ৮০ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৩৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৩৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিচেনায় শনাক্তের হার ৭ দশমিক ৩৯ শতাংশ। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ২ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৮৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৩ জন পুরুষ আর চারজন নারী। এদের সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয় ঢাকায়।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

-জেডসি