বিশ্বে করোনায় প্রাণহানি ১৮ লাখ ছুঁই ছুঁই
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৫২১ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮১ হাজার ৪৪২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৪৩ হাজার ১৮২ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৬২৪ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৫ লাখ ৬ হাজার ৮৯০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ৬৪১ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ২৪ হাজার ৭৯৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৯০ জনের।
-জেডসি
