রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি ভাসানচরের পথে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি ভাসানচরের পথে
রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের তাদের নতুন আবাসস্থলের উদ্দেশে যাত্রা করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।
এই দলে ৪২৭টি পরিবারের ১ হাজার ৭৭২ জন নারী, পুরুষ ও শিশু রয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে অন্তত ২১ টা বাসে করে তাদের চট্টগ্রামে আনা হয়।
রাতে চট্টগ্রামে অবস্থানের পর আজ মঙ্গলবার সকালে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে নৌবাহিনীর ৭টি জাহাজ ।
শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা গত রোববার থেকে নিজ নিজ শিবিরের কর্মকর্তার কার্যালয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। এখন তারা ভাসানচরে যাচ্ছেন।
এর আগে ৪ঠা ডিসেম্বর ১,৬৪৫ জন রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
