ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২:১৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাজ্যে একদিনে করোনা শনাক্ত ৪১,৩৮৫, মৃত্যু ৩৫৭

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যে নতুন প্রজাতির করোনাভাইরাসের কারণে সোমবার একদিনে ৪১ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন। হঠাৎ কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় হাসপাতালে জায়গার অভাব দেখা দিয়েছে। জরুরি নয়, এমন সব চিকিৎসা বন্ধ করে দেয়া হয়েছে দেশটিতে। খুব জরুরি বা করোনা আক্রান্ত ছাড়া আর কোনো চিকিৎসা সেখানে হচ্ছে না। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫৭ জন।

যুক্তরাজ্যে যখন পুরোদমে টিকা দেয়ার কাজ চলছে, তখন করোনার এই প্রকোপে সরকার রীতিমতো চিন্তিত। ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মেডিকেল ডিরেক্টর ডয়েল জানিয়েছেন, নতুন প্রজাতির ভাইরাস ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে। তাই দ্রুত করোনা ছড়াচ্ছে। আমরা খুবই চিন্তিত। বিশেষ করে হাসপাতালগুলির অবস্থা নিয়ে। তবে এই ভাইরাস আগের থেকে মারাত্মক বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

যুক্তরাজ্য-জুড়ে এখন করোনার কড়াকড়ি চলছে। নিত্যপ্রয়োজনীয় নয় এমন সব দোকান, রেস্তোরাঁ বন্ধ। ঘরোয়াভাবে সামাজিক মিলনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। দক্ষিণপূর্ব ইংল্যান্ডে যে হারে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, তা থেকে মনে হচ্ছে, করোনার প্রথম ঢেউয়ের থেকেও এবারের প্রকোপ বেশি।

-জেডসি