ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১:০০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় প্রাণহানি ৩,৩৯৮

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতি হওয়া যুক্তরাষ্ট্রে গত একদিনে ফের তিন হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছেন ৩ হাজার ৩৯৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৮৬০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪, মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ৩২৬। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জন।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২৩ লাখ ২১ হাজার ৩৫৮ জন, মোট মারা গেছেন ১৭ লাখ ৯৬ হাজার ২৬৯ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ২৯৮।

-জেডসি