ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:০৫:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বাগত ২০২১, নতুন আশায় উদ্ভাসিত হোক জীবন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

স্বাগত ২০২১, নতুন আশায় উদ্ভাসিত হোক জীবন

স্বাগত ২০২১, নতুন আশায় উদ্ভাসিত হোক জীবন

মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে আরো একটি বছর-২০২০। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করবে ২০২১ সালকে।

নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। স্বভাবতই নতুন বছর নিয়ে এবার মানুষের প্রত্যাশা একটি করোনা মুক্ত বিশ্ব।

তবে, করোনার টিকা ছাড়াও অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাসহ মানবসম্পদ তৈরির ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে আগামী বছরের মোটা দাগের চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটাই নতুন ইংরেজি বছরে সবার প্রত্যাশা।