ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১:০০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফাইজারের কোভিড টিকা পেল হু-র বৈধতা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

ফাইজারের কোভিড টিকা পেল হু-র বৈধতা

ফাইজারের কোভিড টিকা পেল হু-র বৈধতা

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকাকে জরুরি বৈধতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছে হু। করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে এই টিকার বিতরণের বিষয়টিতেও জোর দিয়েছে হু।

ফাইজার-বায়োএনটেকের টিকাকে ডিসেম্বরের শুরুতেই বৈধতা দিয়েছিল ব্রিটেন। সেখানেই প্রথম শুরু হয়েছিল এই টিকা প্রদানের কাজ। এরপর আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশেও দেওয়া হয়েছে এই টিকা।  চিন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই টিকায় প্রথম ব্যবহার করা হয়েছে।

ফাইজারের টিকা নিয়ে হু-এর উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন, ‘এটিই প্রথম টিকা যেটি জরুরিকালীন ব্যবহারের অনুমতি পেয়েছিল। কোভিড-১৯-এ বিরুদ্ধে লড়াইয়ে খুব আশাপ্রদ পদক্ষেপ এটি। কিন্তু জোর দেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মানুষের জন্য এই টিকার সরবরাহে। সব জায়গার মানুষের কাছেই সঠিক সময়ে টিকা পৌঁছে দেওয়া দরকার।’

টিকা ব্যবহারের নিরাপত্তা, সাবধানতা প্রসঙ্গে হু-র তৈরি করা নির্দেশিকার বিষয়টিও তুলে ধরে তিনি আরও বলেন, ‘প্রত্যেক টিকার নিরাপত্তা, কর্মক্ষমতা, ঝুঁকির বিষয়গুলি বিস্তারিত পর্যালোচনা করতে হবে। সেগুলি আশাপ্রদ থাকলে তবেই ছাড়পত্র দিতে হবে টিকাকে।’