ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ০:৫৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: ব্রিটেনে রোগীর প্রচণ্ড চাপ, হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

করোনা: ব্রিটেনে রোগীর প্রচণ্ড চাপ, হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

করোনা: ব্রিটেনে রোগীর প্রচণ্ড চাপ, হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। লন্ডনে ইনটেভি কেয়ারের শীর্ষ একজন চিকিৎসক অধ্যাপক হিউ মন্টোগোমারি এ পরিস্থিতির জন্য যারা লকডাউনে বিধিনিষেধ ভেঙ্গেছে, মাস্ক পড়েনি তাদেরই দায়ী করেছেন।

তিনি বলেন, যারা লকডাউন, বিধি-নিষেধ ভাঙছেন, মাস্ক ব্যবহার করছেন না, তাদের হাতে রক্ত রয়েছে"।

লন্ডনের একটি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ রায়  বলেন, তার চাকুরি জীবনে হাসপাতালে রোগীর এমন চাপ তিনি এর আগে কখনো দেখেননি।

তিনি বলেন, তার হাসপাতালে অতিরিক্ত শতাধিক বেড সংযোজন করেও রোগীর চাপ সামাল দেয়া যাচ্ছে না।

ব্রিটেনে এখন করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।