ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ০:৫৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনা শনাক্ত আট কোটি ৪৩ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৯৯৯ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৩৪ হাজার ৫১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৬৪১ জন।

আজ শনিবার (০২ জানুয়ারি) সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৫৬ হাজার ৪৪৫ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ২ কোটি ৬ লাখ ১৭ হাজার ৩৪৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৭ লাখ ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৪১ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৪০৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২০৫ জনের।

এদিকে দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৬ জনে। এছাড়া এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি