ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৪:৫২:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের দুই বছরপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট।

এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড কারও নেই।

সরকারের প্রথম বছর পূর্তিতে গত বছর ৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দুর্নীতি দমন করে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

-জেডসি