ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২২:২৭:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মা ভালো আছেন: জয়

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৪২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অস্ত্রোপচারের পর এখন ভালো আছেন বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন তিনি।

 

গতকাল ছিল প্রধানমন্ত্রী মেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী। তবে মায়ের জন্মদিনে তেমন কিছু করা হয়নি বলে জানান জয়। যারা এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মাকে, তাদের জয় ধন্যবাদ জানান।

জয়ের স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে দেয়া হলো:

‘গত সোমবার রাতে মার গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধুই সার্জারিটি করেন। সার্জারিটি অত্যন্ত সফল ছিল। পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।  

‘আজ মার জন্মদিনও। কিন্তু আমরা তেমন কিছু করছি না কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

মার স্বাস্থ্যের জন্য শুভ কামনা ও জন্মদিনের শুভেচ্ছা যারা জানিয়েছেন, তাদের ধন্যবাদ। উনি এখন ভালো আছেন।’