১৬ জানুয়ারি থেকে ভারতে করোনার টিকা দেওয়া শুরু হবে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৩ এএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার
১৬ জানুয়ারি থেকে ভারতে করোনার টিকা দেওয়া শুরু হবে
আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাকরণ শুরু হবে। দেশটির কেন্দ্রীয় সরকার এ তথ্য জানিয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, কোভিড ওয়ারিয়রদের সবার আগে দেওয়া হবে টিকা। এছাড়া দেশের পঞ্চাশোর্ধ নাগরিকদেরও করোনা ভ্যাকসিনে দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সারা দেশে তিন কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। সব মিলিয়ে ২৭ কোটি দেশবাসীকে প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে।
ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, ও অন্য সিনিয়র প্রশাসকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে করোনা পরিস্থিতি ও টিকাকরণের জন্য প্রতিটি রাজ্য কতটা তৈরি তা নিয়ে আলোচনা করেন তিনি।
