ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৪:২৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্ষমতা থেকে সড়ে দাঁড়াচ্ছেন মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

টানা ১৪ বছর ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী নেতার পদে ধরে রাখা জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল ক্ষমতা থেকে সড়ে দাঁড়াচ্ছেন। ২০০৫ সাল থেকে জার্মান চ্যান্সেলরের দায়িত্বে রয়েছেন ৬৬ বছর বয়সী মেরকেল। রাজনৈতিক জীবন থেকেও সরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। খবর আলজাজিরা, স্কাই নিউজ ও দ্য গার্ডিয়ান অনলাইনের।

শনিবার জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)’র অনলাইন কংগ্রেসে মোট এক হাজার একজন প্রতিনিধি ভোট দিয়েছেন। তাদের ভোটে দলটির নয়া নেতা নির্বাচিত হবে। এরপর আগামী সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে সরকার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন মেরকেল। তার আমলে জার্মানি ইউরোপের মধ্য সবচেয়ে অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হয়।

দীর্ঘ শাসনামলে ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কট, এর এক বছর পর গ্রিসের ঋণ সঙ্কট এবং পাঁচ বছর আগে অভিবাসী সঙ্কটের মধ্যেও জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাণ্ডারি হয়ে থেকেছেন মেরকেল। কিন্তু সব সঙ্কট ছাপিয়ে কোভিড-১৯ মহামারী ২০২০ সালকে সবচেয়ে কঠিন করে তুলেছে ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে মেরকেল বলেন, ‘আমি একটুও বাড়িয়ে বলছি না।

গত ১৫ বছরে কখনই বিদায়ী বছরকে এত ভারি মনে হয়নি। আবার শত উদ্বেগ আর কিছু সমালোচনার পরও কোন নতুন বছরের জন্য এত আশা নিয়ে কখনও অপেক্ষা করিনি। নতুন নেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জে সামনের নির্বাচন। জার্মানিতে এ বছর সেপ্টেম্বরেই নির্বাচন হওয়ার কথা রয়েছে। মেরকেলের দলই পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন জিতবে বলে আশা করা হচ্ছে।

জার্মানিতে মহামারী ছড়িয়ে পড়ার শুরু থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ২০ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) এ তথ্য জানায়। সংস্থাটি আরও জানায়, ইউরোপের সবচেয়ে জনবহুল এ দেশে একদিনে নতুন করে আরও ২২ হাজার ৩৬৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৯৫৮ জনে দাঁড়াল। তারা জানায়, ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ হাজার ১১৩ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এ নিয়ে জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৪ হাজার ৯৯৪ জনে দাঁড়াল। ২৭ ডিসেম্বর টিকাদান কর্মসূচী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৫ লাখ ১৭ হাজার মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে।

আরকেআইর উপাত্ত অনুযায়ী, ২ লাখ ১ হাজারের বেশি স্বাস্থ্যসেবা কর্মী এবং বিভিন্ন নার্সিং হোমের ১ লাখ ৬৮ হাজার বাসিন্দাকে টিকা দেয়া হয়েছে। জার্মান সরকার জানায়, প্রাথমিকভাবে করোনাভাইরাস টিকার স্বল্পতার কারণে ৮০ বছরের বেশি বয়সের মানুষ এবং নার্সিং ও ওল্ড পিপলস হোমের স্টাফরা টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান বলেন, ‘আমরা প্রথমে অধিক ঝুঁকির মুখে থাকা লোকজনকে টিকা দিতে চাই। তাদেরকে প্রথমে সেবা দেয়া প্রয়োজন। কেনান, এ মহামারীতে এসব লোক বেশি ক্ষতির শিকার হয়েছে। ইউরোপীয় কমিশন মার্কিন কোম্পানি মডার্নার তৈরি দ্বিতীয় কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির পক্ষ থেকে ইতিবাচক সুপারিশ করার পর তারা এ ভ্যাকসিনের অনুমোদন দেয়। ইতোমধ্যে অনুমোদিত ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পাশাপাশি জার্মানি এ বছর প্রায় ১৩ কোটি ভ্যাকসিন ডোজ সংগ্রহ করতে পারে।

-জেডসি