ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৪:২৩:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ২০ লাখ ৫০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত বছরের জানুয়ারিতে প্রথম মৃত্যুর পর দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনা ভাইরাস মহামারির প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু প্রায় সাড়ে ২০ লাখে পৌঁছেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৭৫০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৪ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত করোনা ভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ৫ হাজার ৭৬৩ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৪৯ হাজার ২৩৮ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৬২০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৬৪৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৫৯৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ১২ হাজার ২৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১০ হাজার ৩২৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

-জেডসি