বিশ্বজুড়ে করোনার ছোবলে মৃত্যু আরো ১৪ হাজার ৭০০
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৯ এএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ হাজার ৭০০ মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এ নিয়ে মহামারিতে বছরজুড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৬৬ হাজার; নতুন প্রায় ৬ লাখ সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৯ কোটি ৬৬ লাখের বেশি মানুষ।
এদিন ২ হাজার ৮শ’র কাছাকাছি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ৪ লাখ সাড়ে ১১ হাজার। দ্বিতীয় সর্বোচ্চ একদিনে রেকর্ড ১৬শ’র বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে; দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৯১ হাজার।
করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট।
তাদের সর্বশেষ তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪৫৯ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৬৫ হাজার ৬২৪ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৮ লাখ ৬ হাজার ৯৬৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ১১ হাজার ৪৮৬ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৪৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৭৫৪ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ৭৫ হাজার ৭৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৫১১ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
-জেডসি
