ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২২:৫২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টাঙ্গাইল থেকে ডেকে এনে ঢাকায় কিশোরীকে ধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:১৭ এএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ১২:৪২ পিএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকায় শাকিল নামে এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় ছিল টাঙ্গাইলের এক কিশোরীর। সে ওই যুবকের ডাকে সাড়া দিয়ে রাজধানীর বাড্ডায় আসে। গত বৃহস্পতিবার কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সঙ্গে থাকা শুরু করে শাকিল। এরপর ধর্ষণ করে অসুস্থ মেয়েটিকে মিরপুরে ফেলে রেখে পালিয়ে যায় ওই যুবক। গত শুক্রবার রাতে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
কিশোরীকে উদ্ধারকারী মিরপুর-১ নম্বর সেকশনের নিরাপত্তাকর্মী জীবন মিয়া জানান, শুক্রবার রাতে ১০টার দিকে ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে লোকজনের সহায়তায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 
 
উদ্ধারের সময় ওই কিশোরী জানায়, তার বাড়ি টাঙ্গাইলে। পূর্ব পরিচিত এক যুবকের কথায় সে ঢাকায় আসে। তাকে বাড্ডায় নিয়ে রাখা হয়। বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করে। এরপর মিরপুরের একটি আবাসিক হোটেল নিয়ে ধর্ষণের পর ওই যুবক পালিয়ে গেছে।
 
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, ধর্ষণের খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। সে বাড্ডা ও মিরপুরের একটি হোটেলের কথা বললেও ঠিকানা জানে না। তবে তার তথ্যের ভিত্তিতে অভিযুক্ত যুবককে চিহ্নিত করার চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। স্বজনদেরও খবর দেওয়া হয়েছে।