ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৩:০২:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্গাপুরে ভ্যাকসিন নেয়ার পর অসুস্থ ৩ জন, বন্ধ টিকা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের দুর্গাপুরে কোভিড ভ্যাকসিনের টিকা গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েছে তিন স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে দু‘জনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারা দেশের মত দুর্গাপুর নগর নিগম এলাকায় সৃজনী প্রেক্ষাগৃহে চলছিল কোভিড টিকাকরণ।

গত ১৬ জানুয়ারি শুরু হয় এই টিকাকরণ কর্মসূচি। আজ বৃহস্পতিবার দুপুরে পর পর দুই স্বাস্থ্যকর্মী দীপা গড়াই ও পূর্ণিমা হাজরা অসুস্থ হয়ে পড়েন। এরপর খবর আসে আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন। টিকা নেয়ার কিছুক্ষণ পর শ্বাসকষ্ট হয় এবং শরীরে এলার্জি বের হয়। বর্তমানে মহকুমা হাসপাতালে আইসিইউ-তে ভর্তি আছেন তারা।

তিনজন অসুস্থ হওয়ার খবর আসতেই আপাতত টিকা দেয়া বন্ধ করে রয়েছে দুর্গাপুরে।  ওই শহরের নিগম এলাকার সৃজনী প্রেক্ষাগৃহ সেন্টারে চলছিল টিকাকরণ অভিযান। দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ স্বাস্থ্য রাখি তিওয়ারি টিকাদান কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলেছেন।

এদিকে দেশজুড়ে টিকাগ্রহণে অনীহা তৈরি হয়েছে একাংশের। যে টিকার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছে মানুষ, সেই টিকাই নিতে চাচ্ছে না অনেকে।