ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৪:৩৪:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় দেশে আরও ১৭ জনের প্রাণ গেল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

করোনায় দেশে আরও ১৭ জনের প্রাণ গেল

করোনায় দেশে আরও ১৭ জনের প্রাণ গেল

করোনার টিকা কার্যক্রম শুরুর দিন আজ বুধবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫২৮ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৫২৮ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন হয়েছে। গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন হয়েছে।