ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৯:৪৫:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় একদিনে প্রায় ১৫ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস এখনো তাণ্ডব চালাচ্ছে সারাবিশ্বে। অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। মৃতের এই সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে। সংক্রমিতের তালিকাটাও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন চীনের উহান থেকে ছড়িয়ে পড়া অদৃশ্য ভাইরাসটিতে।

গত একদিনে সারাবিশ্বে সংক্রমিত মানুষের তালিকাতে নতুন করে যোগ হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৫৭১ জনের নাম। মৃত্যুর সারিতেও যোগ হয়েছে ১৪ হাজার ৯৮৮ জনের নাম।

মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, শনিবার সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৫৯৩ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২২ লাখ ১৬ হাজার ২৮৫ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ৪২৭ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৬৫ লাখ ১২ হাজার ১৯৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৪৫৯ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৪৮৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ১৭৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ১৯ হাজার ৪৭৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ২২ হাজার ৭৭৫ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

-জেডসি