ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:১৪:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক চিত্রা দেব আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০৭:৫৯ এএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক ও গবেষক চিত্রা দেব

ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক ও গবেষক চিত্রা দেব

ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক ও গবেষক চিত্রা দেব আর নেই। গতকাল সোমবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। অনেক দিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিহারের পূর্ণিয়ায় ১৯৪৩ সালের ২৪ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই লেখক।

সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে চিত্রা দেবের শেষকৃত্য সম্পন্ন হয়।

চিত্রা দেব কর্মজীবনের অধিকাংশ সময় আনন্দবাজার পত্রিকার লাইব্রেরীর দায়িত্বে ছিলেন। এখান থেকেই তিনি চাকরি জীবনে অবসর নেন।

বিশিষ্ট লেখক ও গবেষক চিত্রা দেব বেশ কিছু উল্লেখযোগ্য বই রচনা করেন। অনুবাদ এবং সম্পাদনাও করেছেন তিনি। তিনি মুন্সী প্রেম চাঁদের ‘গো দান’ এবং ‘নির্মলা’র হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেন। সম্পাদনা করেন ‘সরলা বালা রচনা সমগ্র’। এ ছাড়া তিনি কবি চন্দ্রের মহাভারত, বিষ্ণুপুরী রামায়ণ হিন্দি থেকে বাংলায় অনুবাদ করেন।

পিএইচডি ডিগ্রির জন্য তার গবেষণার বিষয় ছিল মল্লরাজ-সভাকবি শঙ্কর কবিচন্দ্রের মহাভারত। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে নারীর ভূমিকা অনুসন্ধান করতে গিয়ে তিনি রচনা করেন `অন্তঃপুরের আত্মকথা`, `মহিলা ডাক্তার’’ভিনগ্রহের বাসিন্দা`। ছোটদের জন্য তিনি লিখেছেনে `বুদ্ধদেব কেমন দেখতে ছিলেন`, `সিদ্ধিদাতার অন্তর্ধন`, `অদ্ভুত যত হাতির গল্প`।

তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ঠাকুরবাড়ির অন্দরমহল’, ‘ঠাকুরবাড়ির বাহির মহল’, ‘অন্তঃপুরের আত্মকথা’ প্রভৃতি।