ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১১:৩৭:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোহিঙ্গাদের আশ্রয়, বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

এর আগে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমারের সাথে তারা আলোচনা চালিয়ে যাবেন। জাতিসংঘ সম্মিলিতভাবে সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।

জাতিসংঘ মহাসচিব তার অফিসের কার্যক্রমকে সমর্থন করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাকে চিঠি দিয়েছিলেন। সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু ও টেকসই পরিকল্পনা গ্রহণের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলেন। তার জবাবে পররাষ্ট্রমন্ত্রীকে এ চিঠি পাঠান জাতিসংঘ মহাসচিব।

-জেডসি