শিশুকন্যাকে গলাকেটে হত্যা করলেন মা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
আটক হওয়া মা তানিয়া বেগম। ছবি : সংগৃহীত
ভোলায় ১৬ মাস বয়সী কন্যাশিশুকে গলাকেটে হত্যা করেছেন মা তানিয়া বেগম। আজ রোববার সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ অভিযুক্ত তানিয়া বেগমকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তানিয়া ওই গ্রামের রাজমিস্ত্রি সবুজের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তানিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। সকালে স্বামী কাজে চলে যাওয়ার পর তানিয়া নিজ ঘরে তার ১৬ মাস বয়সী শিশুকন্যা তাইয়েবা ইসলাম মাওয়াকে গলা করে হত্যা করে। এরপর মেয়ের মৃতদেহ কোলে করে পাশের ঘরে শাশুড়ির কাছে নিয়ে যায়। তানিয়া নিজেই তরকারি কাটার দা দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা করেছেন বলে স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার মর্গে পাঠিয়েছে। তানিয়ার ১ ছেলে ও ১ মেয়ের মাওয়া ছোট ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, মানসিক অসুস্থতার কারণে ওই মা এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সময় ঘরে কেউ না থাকায় শিশুটিকে রক্ষা করা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিহত শিশুটির মাকে আটক করা হয়েছে।
আটক মায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশের ওই কর্মকর্তা।
