ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৭:৪৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিয়ানমারের রাষ্ট্রপতিসহ অং সান সু চি আটক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

অং সান সু চি

অং সান সু চি

মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ ক্ষমতাসীন দলের শীর্ষ কয়েকজন নেতাকে দেশটির সেনাবাহিনী আটক করেছে। সোমবার ভোরে তাদের আটক করা হয়।

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র মায়ো নিউন্টের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ভোরে চালানো এক অভিযানে তাদের আটক করা হয়। দেশটির বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে বাড়তে থাকা উত্তেজনার পর এ ঘটনা ঘটল।

মায়ো নিউন্ট এ ঘোষণা বলেছেন, আমি জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বান জানাই। তারা যেন আইন অনুসারে প্রতিক্রিয়া জানায়।

বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়ার সংবাদদাতা জোনাথন হেড বলেছেন, রাজধানী নেপিটো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সৈন্যরা নেমে পড়েছে। বিবিসির বার্মিস সার্ভিসের খবরে বলা হয়েছে, নেপিটোয় টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। সোমবার নব-নির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।