ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৫:৫৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উহানের ল্যাব পরিদর্শন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মনে করা হয় মহামারি করোনা চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। কোভিড-১৯ এর উৎস খুঁজতে সেই উহানের আলোচিত ল্যাব পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্বের কয়েকজন নেতা দাবি করেছিলেন, বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা করা উহানের ইন্সটিটিউট অব ভাইরাসোলজি থেকে দুর্ঘটাক্রমে ছড়িয়ে পড়েছে করোনা। যদিও সেই ঘটনার সত্যতা মেলেনি। বুধবার সেই ল্যাব ঘুরে দেখেন তদন্ত দল। এসময় বিশ্বজুড়ে ‘ব্যাট ওমেন’ নামে পরিচিতি বিশিষ্ট ভাইরাসবিদ শিন ঝেংগলির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। খবর রয়টার্সের।

কড়া নিরাপত্তার মধ্যে বুধবার উহান ইন্সটিটিউট অব ভাইরোলজিতে যান তারা। ভাইরাস বিশেষজ্ঞ পিটার বেন এম্বেয়ারেকের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি ল্যাবে সাড়ে তিন ঘণ্টার মতো সময় কাটান।

পিটার টুইটবার্তায় বলেন, উহানের ভাইরোলোজি ইন্সটিটিউটের শি ঝেংগলিসহ অন্যান্য স্টাফের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, খোলাখুলি আলোচনা হয়েছে। কিছু প্রশ্ন করা হয়েছে এবং জবাবও পাওয়া গেছে।

জানা গেছে, ২০১৭ সালে চীন উহান প্রদেশে উচ্চ প্রযুক্তিসম্পন্ন এ ল্যাব তৈরি করে। যেখানে ইবোলা, সার্সের মতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু ভাইরাস নিয়ে কাজ করার কথা জানায় বেইজিং।

চীনা গবেষকরা দাবি করেন, গবেষণা ল্যাবটি সম্পূর্ণ নিরাপদ। ল্যাবটি উহানের হুনান সামুদ্রিক বাজার থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থিত। ওই বাজার থেকেই করোনাভাইরাস ছড়াতে পারে বলে মনে করা হয়।

-জেডসি