ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৬:০৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বছর পেরিয়ে গেলেও মৃত্যুর মিছিল অব্যাহত আছে। এখনো প্রতিদিন এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা ২৩ লাখের কোটা ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৬০ লাখ ছুঁইছুঁই করছে। করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এতথ্য জানিয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ছয় হাজার ৭৭৫ জন। আর মৃত্যু হয়েছে ২৩ লাখ আট হাজার ৮৪৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৪২৪ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের চার লাখ ৮১ হাজার ৩৩৪ জন মানুষ। এই সময়ে প্রাণ হারিয়েছেন আরও ১৪ হাজার ২৩৯ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৪ লাখ সাত হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭০ হাজার ৭০৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ১৫ হাজার ২২২ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৯৫৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৪ লাখ ৪৯ হাজার ৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩০ হাজার ১২৭ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩৪ হাজার ৬০৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৫ হাজার ৭৩২ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ১১ হাজার ৫৭৩ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১১ হাজার ২৬৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। পরে একে একে গোটা বিশ্বকে গ্রাস করে ভাইরাসটি।

-জেডসি