ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৮:৪২:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে: সেব্রিনা ফ্লোরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বন্ধ করা যাবে না মাস্ক ব্যবহার, এমনটা জানালেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রোববার (৭ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, রেজিস্ট্রেশনের ভিত্তিতে টিকা দিতে চাই। না হলে সমস্যা হবে। তবে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে টিকা নিতে এসে কেউ যেন ফিরে না যায়। কবে থেকে অনস্পট রেজিস্ট্রেশন হবে তা এখনো ঠিক করা হয়নি।

তিনি আরো বলেন, আমরা যারা টিকা নিতে এসেছি তারা সবাই রেজিস্ট্রেশন করে এসেছি। যারা বিশিষ্ট ব্যক্তি তারা টিকা নিয়েছে যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়। আমি নিজে টিকা নিয়েছি, এ টিকা নিরাপদ। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা নিলেও মাস্ক ব্যবহার করতে হবে।

-জেডসি