ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৪:৩২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চতুর্থ দিন টিকা নিলেন দেড় লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

চতুর্থ দিন টিকা নিলেন দেড় লাখের বেশি

চতুর্থ দিন টিকা নিলেন দেড় লাখের বেশি

দেশব্যাপী চলমান করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির চতুর্থ দিন আজ বুধবার মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিলেন তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাজধানীসহ সারা দেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য ব্যবস্থাপনা কেন্দ্রে মোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন করোনার টিকা নেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন পুরুষ ও নারী ৪৬ হাজার ৭৬০ জন। তৃতীয় দিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৭০ জন।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন ও নারী ৯১ হাজার ৩৪৩ জন। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ২৭৭ জন।